কক্সবাজারে ভূমিকম্প বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের উম্মে সালমা (রা.) ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ভূমিকম্প–বিষয়ক আলোচনা সভা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকম্পের ব্যাপারে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করে।
সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল হামিদ, মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলম, সহকারী শিক্ষক আরেফা খানম প্রমুখ।
আবদুল হামিদ বলেন, কক্সবাজার ভূমিকম্প ঝঁুকিতে আছে। কক্সবাজার প্রাকৃতিক সম্পদে যেমন পরিপূর্ণ, তেমনি প্রাকৃতিক দুর্যোগের লীলাক্ষেত্র।
প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের আর্থিক, সামাজিক এবং পরিবেশের বিপুল ক্ষতি হচ্ছে। ভূমিকম্প বিশ্লেষকেরা ভবিষ্যতে বাংলাদেশ, মিয়ানমার ও ভারত সীমান্তে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন। তাই এই অঞ্চলের মানুষকেই ভূমিকম্প নিয়ে অধিক সচেতন হতে হবে।