কক্সবাজারে ভয়েস ম্যারিনার আল কোরআনের প্রতিভার বাছাইপর্ব শুরু
পবিত্র রমজান উপলক্ষে ওয়েব পোর্টাল ভয়েস ম্যারিনা আয়োজিত কোরআন তিলাওয়াত ও আজান নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ভয়েস ম্যারিনা আল কোরআনের প্রতিভা ২০১৪’-এর বাছাইপর্ব গত রোববার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বাছাইপর্বে ১২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে আজান ও কোরআন তিলাওয়াতে মোট ৫০ জন ছাত্রছাত্রী প্রাথমিক নির্বাচিত কার্ড পেয়ে প্রথমম রাউন্ডে উত্তীর্ণ হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা সোলাইমান কাসেমী, কামাল উদ্দিন, ইউনুছ ফরাজী ও শফিউল হক। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুস সোবহান। ভয়েস ম্যারিনার প্রযোজক ও হেড অব নিউজ আবদুল্লাহ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়ক দিলওয়ার চোধুরী। সভাপতিত্ব করেন ভয়েস ম্যারিনার চেয়ারম্যান আবু মোরশেদ চৌধুরী। বাছাইপর্বে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।