প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত শুক্রবার সকালে মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৬ উপলক্ষে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি সংস্থা নোঙর–এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী (নার্সারি থেকে অষ্টম শ্রেণি) দুটি গ্রুপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, ঝিনুক মালা খেলাঘর আসরের পরিচালক রাজীব দেবদাস প্রমুখ।