কক্সবাজারে মাদকবিরোধী প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদককে না বলুন’ স্লোগানে কক্সবাজারে বেসরকারি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র নোঙরের সপ্তাহব্যাপী প্রচারাভিযান শেষ হয়েছে। এ উপলক্ষে গত ৩১ জানুয়ারি শহরে শোভাযাত্রা বের করা হয়। এরপর সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান, দিদারুল আলম প্রমুখ।