কক্সবাজারে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ‘মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুিষ্ঠত হয়। এতে অংশ নেন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুর নবী।
বক্তব্য দেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, চকরিয়ার একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশিরুল আলম, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া প্রমুখ।
ফাহিমা খাতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যা দূর করার আশ্বাস দিয়ে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও প্রশ্ন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।