প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মানব পাচার সম্পর্কে লোকজনকে সচেতন করতে গত বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার শহরের নুনিয়াছটায় প্রদর্শিত হয়েছে নাটক ও গান। এতে দর্শকদের আনন্দ দেয় চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা শিল্পীদের ‘নানা-নাতি’ কাহিনি। ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর থেকে আগত শিল্পীদের নিয়ে কক্সবাজার জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে টেকনাফ পৌরসভার বাসস্টেশনেও একই প্রদর্শনী হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর জানান, শহরের নুনিয়াছটা, নাজিরাটেক ও টেকনাফ উপকূল দিয়ে নৌকায় মানব পাচারের ঘটনা ঘটে বেশি।
এ জন্য এখানকার লোকজনকে মানব পাচার সম্পর্কে সচেতন করতে নাটক ও গানের আয়োজন করা হয়। এ ছাড়াও শিল্পীরা গানে গানে লোকজনকে সন্ত্রাস, জঙ্গিবাদ, খাদ্যে ভেজাল ও ইন্টারনেট সুবিধা সম্পর্কে সচেতন করেন।