কক্সবাজারে রঙ্গনের রবীন্দ্র-নজরুল স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দনতত্ত্ব ও ললিতকলা চর্চাকেন্দ্র রঙ্গনের উদ্যোগে ৪ সেপ্টেম্বর কক্সবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হৃদয়ের রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল’ শিরোনামের এই অনুষ্ঠানে ছিল কথামালা, গান, আবৃত্তি ও নৃত্য। আলোচনাপর্বে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক মাহবুবুল আলম। অতিথি ছিলেন সাংসদ খোরশেদ আরা হক, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নূর নবী, সাংস্কৃতিক ব্যক্তিত আবুল কালাম আযাদ ও সরকারি মহিলা কলেজের প্রভাষক সরোয়ার কামাল।