কক্সবাজারে রবীন্দ্র-নজরুলের যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র-নজরুলের কবিতার ঝংকার ও সংগীতের সুরমূর্ছনা আবারও মুগ্ধ করল কক্সবাজারের দর্শক-শ্রোতাদের। শব্দায়ন আবৃত্তি একাডেমির আয়োজনে গত শনিবার বাংলা সাহিত্যের এই দুই রসস্রষ্টাকে নিয়ে সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হয়ে গেল ভিন্ন স্বাদের অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আবুল কালাম আজাদ, বিশ্বজিৎ সেন, কামাল হোসেন চৌধুরী, মকবুল আহমেদ ও শব্দায়নের সদস্য ফাতেমা খাতুন। স্বাগত বক্তব্য দেন শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রবীন্দ্রনাথের কবিতা থেকে পাঠ। কবিগুরুর ‘প্রণয় প্রশ্ন’ দ্বৈতকণ্ঠে আবৃত্তি করেন জসীম উদ্দিন ও শামীম আক্তার। ‘লেখন’ কবিতা আবৃত্তি করে শোনান জোৎস্না ইয়াসমিন, আসাদুর রহমান, শাহাদাৎ হোসেন, ফরিদা ইয়াসমিন, রুবেল শর্মা, বেবী সুলতানা ও করবী পাল। শারমিন শওকত চৌধুরী ও আছাদুর রহমান ‘মানস সুন্দরী’ এবং মরিয়ম রহমান ‘বসুন্ধরা’ কবিতা পাঠ করে শোনান। ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন বেবী সোলতানা।এরপর ছিল নজরুলের কবিতা থেকে পাঠ। ‘নম নম নম’ কবিতার সমবেত আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের। এ ছাড়া ‘ওমর খৈয়াম’, ‘জাতের নামে বজ্জাতি সব’, ‘বিদ্রোহী’, ‘প্রতি নমস্কার’—নজরুলের এই বিখ্যাত কবিতাগুলো থেকে আবৃত্তি করেন শব্দায়নের সদস্যরা।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীম আক্তার, মরিয়ম রহমান, শারমিন শওকত চৌধুরী, হোছাইন রাহমান, আছাদুর রহমান ও ফরিদা ইয়াসমিন।অনুষ্ঠানের শেষ পর্বে মানসী বড়ুয়া ও পূজা ধর রবীন্দ্রসংগীত এবং প্রিয়াঙ্কা দাশ নজরুলসংগীতের সুরে দর্শকদের অভিভূত করেন।সংগীত পরিবেশন করেন সুমাইয়া বিনতে কফিল, নাইজিন হুদা ও আফিয়া শামা। নৃত্যানুষঙ্গে ছিলেন সপ্তর্ষী পাল, রামিসা চৌধুরী ও মহিমা ফেরদৌসী।