কক্সবাজারে রাজস্ব বোর্ডের স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে জাতীয় রাজস্ব বোর্ডের কর আওতা (করনেট) সম্প্রসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন টিআইএন প্রদান ও স্পট অ্যাসেসম্যান্ট কার্যক্রমের উদ্বোধন করা হয় ১১ মে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩, চট্টগ্রামের কর কমিশনার মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার সোয়েব আহামেদ, জামাল আহমেদ ও কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহামদ। কক্সবাজার সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ সারোয়ার মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্পট অ্যাসেসম্যান্টের মাধ্যমে নতুন অন্তর্ভুক্ত ২৩০ জন করদাতাকে সনদ প্রদান ও চার লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। বিজ্ঞপ্তি।