কক্সবাজারে রূপালী লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ৭ এপ্রিল সকালে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
কোম্পানির চেয়ারম্যান সাংসদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাহমুদা মাহফুজ, পরিচালক আবদুল মতিন, মোহাম্মদ আলমগীর, মো. আমিরুল ইসলাম, আবদুল্লাহ জমিল মতিন, সবিতা ফেরদৌস, শাহনাজ বেগম, আমিনুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন, কাজি আহসান আলম আনসারী, কর্মকর্তা আকতার হোসেন, আবদুল আউয়াল, কামরুজ্জামান, আবদুস সালাম, সমাজসেবক কামরান শহীদ, আরিফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে সফল কর্মীদের পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।
বিকেলে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে কোম্পানির প্রায় ১ হাজার ৪০০ কর্মী অংশ নেন।