কক্সবাজারে শিল্পী মামুনের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শিল্পী আবদুল্লাহ আল মামুনের গানের অ্যালবাম তোমার জন্য-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। শহরের সংগীতায়তন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীতায়তন পরিচালনা পর্ষদের সভাপতি রায়হান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ, ক্রীড়া সংগঠক আবদুল খালেক, ব্যাংকার খোরশেদ আলম, ব্যবসায়ী মনজুরুল হাসান ও লেখক আবু নাসের চৌধুরী। বক্তব্য দেন মুহাম্মদ আলী জিন্নাত, আকতার চৌধুরী, মাহবুবর রহমান, নুরুল আজীজ চৌধুরী, রাজবিহারী চৌধুরী, পিন্টু আরেং প্রমুখ।
কথামালায় অংশ নিয়ে সুধীজনেরা বলেন, মামুন শুধু কক্সবাজার নয়, ‘বাংলাদেশের অহংকার। কর্মসূত্রে তিনি কাতারে থাকছেন। ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে, সে মহাযজ্ঞের আয়োজনে তিনি একজন অন্যতম পরিকল্পনাকারী প্রকৌশলী। বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যমগুলো মামুনকে নিয়ে ইতিমধ্যে প্রতিবেদন করেছে।’
তোমার জন্য অ্যালবামে মামুনের আটটি গান রয়েছে।