কক্সবাজারে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি) দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা ২১ এপ্রিল শেষ হয়েছে। আগের দিন মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের। বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন প্রমুখ।
জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি কলেজ, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, ওয়ার্ল্ডভিশন এডিপি শিশু ফোরাম, শেখ রাসেল শিশু পরিবারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এতে শিশুরা সচেতনতামূলক নানা কার্যক্রমের চিত্র তুলে ধরে। উপস্থাপন করে শিশু অধিকার, শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ, প্রতিটি শিশুদের জন্মনিবন্ধন নিশ্চিত করার বিষয়ে নানা পোস্টার, ফেস্টুন ও ভিডিওচিত্র।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোরুল নাসের বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। তিনি শিশুদের বিনোদনের জন্য শহরে একটি পার্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।