কক্সবাজারে শীতবস্ত্র পেল পথশিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় l প্রথম আলো
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় l প্রথম আলো

কক্সবাজার শহরের ৬০ জন পথশিশুর হাতে গত সোমবার শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পথশিশুদের এই কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. আলী হোসেন কম্বলগুলো বরাদ্দ দেন।

শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে ওই দিন বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয় পথশিশুরা। বিকেল পাঁচটায় শিশুদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার।