কক্সবাজারে সেরা নুসরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল আয়োজিত ইংরেজি বই পড়া প্রতিযোগিতায় ৪২০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে কক্সবাজার জেলায় সেরা হয়েছে নুসরাত জাহান। সে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
২২ আগস্ট বিকেলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কারের ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বরিন ডেভিস, রিসোর্ট সেন্টারের ব্যবস্থাপক সারওয়ার মাসুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন প্রমুখ।
জানা যায়, ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত এপ্রিল ও মে মাসে শুরু হয় ইংরেজি বই পড়ার কর্মসূচি। গত ১৩ জুন বইপড়া ৪২০ ছাত্রছাত্রীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাত ছাত্রী ও দুই ছাত্র বিজয়ী হয়। সবার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে নুসরাত জাহান। নুসরাত শহরের আইনজীবী ও লেখক মুহাম্মদ জাহাঙ্গীরের মেয়ে।