কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত কক্সবাজার জেলার বর্তমান কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এই কমিটি দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করবে। কমিটিতে অ্যাডভোকেট পীযূষ কান্তি চৌধুরীকে আহ্বায়ক, অ্যাডভোকেট অরূপ বড়ুয়াকে যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক প্রিয়তোষ শর্মাকে সদস্য সচিব করা হয়েছে। —কক্সবাজার অফিস।