কক্সবাজারে হিন্দু মহাজোটের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দফা বাস্তবায়নের দাবিতে গত ৩০ আগস্ট কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু মহাজোট।
সংগঠনের আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশের সভাপতিত্বে ও সদস্যসচিব দীপক দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পীযূষ কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক চন্দন শর্মা, জেলা হিন্দু মহাজোটের যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র দে, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির আহ্বায়ক রাখাল পাল, ঘোনারপাড়া সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশ, ঐক্য পরিষদ নেতা পরিমল দাশ, ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভাব উৎসবের সাধারণ সম্পাদক নারায়ণ দাশ, জেলা লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক প্রমুখ।