কক্সবাজারে হৈমন্তিকার বস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৈমন্তিকার উদ্যোগে ৩ অক্টোবর দুস্থ নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সংগঠনের সহসভাপতি বাদল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিল দত্ত, সদস্য কল্লোল দে চৌধুরী, শিক্ষক সুজন দাশ, নূর মোহাম্মদ, সৃজন সংগীত ভুবনের সাধারণ সম্পাদক অজয় মজুমদার প্রমুখ। অনিল দত্ত জানান, প্রতিবছরের মতো এবারও হৈমন্তিকার উদ্যোগে অর্ধশতাধিক দুস্থ নারীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখা হবে।