কক্সবাজারে ১৬ জনের সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে ইউরিয়া সার পাচারের দায়ে কক্সবাজারের তিন নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হুদা তালুকদার গত বৃহস্পতিবার ১৬ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, সুলতান আহমদ, মোহাম্মদ হোসেন, নবী আলম, মোহাম্মদ উল্লাহ, আবুল কাশেম, মো. মাসুদ, সন্দ্বীপের নওয়াব আলী, সৈয়দ হোসেন, শহর মুল্লুক, এখলাছুর রহমান, শফিউল আলম, আবদুল শুক্কুর, মো. নাছির, আমান উল্লাহ, আমিন হোসেন, মো. মনির ওরফে শিপন।