কক্সবাজারে ২০ নারী উদ্যোক্তাকে প্রসাধন সামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ২ অক্টোবর বিকেলে ২০ জন নারী উদ্যোক্তার মধ্যে প্রসাধনসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) কাজী আবদুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, চেম্বারের দ্বিতীয় সহসভাপতি উদয় শংকর পাল, চেম্বারের পরিচালক ফজলুল কাদের চৌধুরী, নারী উদ্যোক্তা আয়েশা সিরাজ, শামীম আকতার প্রমুখ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, অর্থনীতিকে লক্ষ্যমাত্রায় এগিয়ে নিতে হলে প্রত্যেক নারীর স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই।