কক্সবাজারে 'আই-ক্যাপ্টেন' আসমা ও জুনাইদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমা সাদিয়া খান    জুনাইদ হোসাইন
আসমা সাদিয়া খান জুনাইদ হোসাইন

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব উপলক্ষে গত মঙ্গলবার কক্সবাজার সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে পৃথক দুটি ইন্টারনেট প্রশিক্ষণ কর্মশালার (আই-ক্যাম্প) আয়োজন করা হয়। কর্মশালায় ‘আই-ক্যাপ্টেন’ নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ হোসাইন ও বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আসমা সাদিয়া খান।
সকাল ১০টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আই–ক্যাম্প উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।
উৎসবে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের করণীয় নিয়ে একাধিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। উৎসব উপস্থাপনায় ছিলেন ২০১২ সালের জাতীয় ইন্টারনেট উৎসবের গ্র্যান্ড মাস্টার (সারা দেশে প্রথম) ও কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সীলমা সুবাহ।
উৎসবে ইন্টারনেট কুইজ পরিচালনা করেন বন্ধুসভার কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল।
বেলা দুইটায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও আই–ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন জেলা বন্ধুসভা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান।