কক্সবাজারের তিন উপজেলার ২০ ইউনিয়নে নির্বাচন: সম্ভাব্য প্রার্থী এক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন কর্তৃক প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার ২০টি ইউনিয়নে এক হাজারের বেশি চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য প্রার্থীরা মাঠে নেমেছেন। অনেকে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করছেন। কেউ কেউ আগেভাগে দোয়া কামনা করে এলাকায় রঙিন পোস্টারও লাগিয়েছেন। প্রার্থীদের তৎপরতায় গ্রামগঞ্জে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। বাড়ছে ভোটারদের কদর। সব প্রার্থী ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ডে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার করছেন। ২০টি ইউনিয়নে নির্বাচিত হবেন ২৬০ জন প্রতিনিধি। এর মধ্যে ২০ জন চেয়ারম্যান, ৬০ জন সংরক্ষিত নারী ও ১৭০ জন সাধারণ সদস্য। ২০টি চেয়ারম্যান পদের জন্য মাঠে নেমেছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী, ১৮০টি সাধারণ ওয়ার্ডে প্রায় ৮০০ এবং ৬০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রায় ২০০ নারী প্রার্থী। জেলার কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল। এসব ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ ও ৭ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় ১৩-১৮ মার্চ পর্যন্ত। বিস্তারিত পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারটেকনাফটেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বর্তমান চেয়ারম্যান হামিদ হোসেন, আওয়ামী লীগের নেতা রশিদ আহমদ, সোনা আলী, হাবিবুর রহমান, বিএনপির নেতা সুলতান আহমদ, মো. ইসমাইল, মোহাম্মদ হাশেম, আবুল কালাম ও জাহেদ হোসেন। শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রশিদ আহমদ জানান, ‘সাগরের করাল গ্রাস থেকে দ্বীপের মানুষকে রক্ষার স্বার্থে প্রার্থী হচ্ছি।’টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম জানান, দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিলে তাঁর নির্বাচন করার সম্ভাবনা বেশি। বিএনপির নেতা মো. ইসমাইল জানান, জনগণ চাইলে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। সাবরাং ইউনিয়নের ভোটারসংখ্যা ২৩ হাজার ২৪০। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ৬৪০।টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নামেন বর্তমান চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক বিএনপির নেতা জাফর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম ও মৌলভি আবদুল হক। নুরুল আলম জানান, এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন। এই ইউনিয়নের মোট ভোটারসংখ্যা ১৯ হাজার ৯৪৩। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৩৮৮।নিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এইচ কে আনোয়ার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, মাহবুব মোর্শেদ ও মীর কাশেম। মীর কাশেম জানান, অবহেলিত এই ইউনিয়নের রাস্তাঘাট, বেড়িবাঁধের উন্নয়ন হবে তাঁর মূল উদ্দেশ্য। এই ইউনিয়নের ভোটারসংখ্যা ১৯ হাজার ৪৩৫। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৭৮।হোয়াইক্যং ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা নুর আহমদ আনোয়ারী, আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম, ফিরোজ চৌধুরী ও হারুন অর রশিদ। ভোটারসংখ্যা ২২ হাজার ৩৫৮। নারী ভোটার ১১ হাজার ৫৮৫। বাহারছড়া ইউনিয়নে প্রার্থী হচ্ছেন মাওলানা রফিকুল্লাহ, সাবেক চেয়ারম্যান শওকত আলী, আব্দুর রহমান ও মো. শহিদুল্লাহ। এই ইউনিয়নের ভোটারসংখ্যা ১৪ হাজার ৩৬১। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৫৬২। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান, আওয়ামী লীগ সভাপতি নুর আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল আমিন। ভোটারসংখ্যা দুই হাজার ৩২৫। নারী ভোটার এক হাজার ২০৫ জন। এই উপজেলার ছয় ইউনিয়নের মোট ভোটারসংখ্যা এক লাখ এক হাজার ৬৬২। কুতুবদিয়াকুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন চারজন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে পাঁচজন, লেমশীখালী ইউনিয়নে চারজন, কৈয়ারবিল ইউনিয়নে তিনজন, বড়ঘোপ ইউনিয়নে চারজন ও আলী আকবর ডেইল ইউনিয়নে পাঁচজন। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ জানান, ‘ভাঙা বেড়িবাঁধ নিয়ে এলাকার মানুষকে আতঙ্কে থাকতে হয়।’ উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানান, তাঁর ইউনিয়নেরও মূল সমস্যা বেড়িবাঁধ। এ উপজেলার ছয় ইউনিয়নের মোট ভোটারসংখ্যা ৬৪ হাজার ৭৫২। এর মধ্যে নারী ভোটার ৩১ হাজার ৮৬১।জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে যেকোনো এক দিন এ তিন উপজেলার ২০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা হবে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই দিন ঠিক করবেন। মহেশখালীমহেশখালী উপজেলার সমুদ্র উপকূলের দুর্গম ইউনিয়ন ধলঘাটায় চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা মাওলানা মকবুল আহামদ, সাবেক জেলা ছাত্রলীগের নেতা কামরুল হাসান, মাওলানা আবদুল মান্নান ও আবদু শুক্কুর চৌধুরী। কামরুল হাসান বলেন, ‘ইউনিয়নের ১৭ কিলোমিটার বেড়িবাঁধ এখনো খোলা। মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য এবার প্রার্থী হচ্ছি।’ এ ইউনিয়নের ভোটারসংখ্যা সাত হাজার ৩৭২। এর মধ্যে নারী ভোটার তিন হাজার ৫৩৭। মাতারবাড়ি ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ, সাবেক চেয়ারম্যান মোস্তাক আহামদ ও সাবেক চেয়ারম্যান কবির আহামদ। নুরুল ইসলাম জানান, ‘এলাকার উন্নয়নের জন্য আবার প্রার্থী হচ্ছি। মানুষের সাড়াও পাচ্ছি।’ এই ইউনিয়নের ভোটারসংখ্যা ২৩ হাজার ৫৬৬, নারী ১১ হাজার ৯৪৯।কালারমারছড়া ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও জামায়াতের নেতা জাবের আহামদ চৌধুরী, আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান ওসমান গণি, মো. শরীফ মাতব্বর, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী। জাবের আহমদ চৌধুরী বলেন, ‘তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী।’ এ ইউনিয়নের ভোটারসংখ্যা ২৬ হাজার ৩৯৯। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৬১।শাপলাপুর ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা আবদুল খালেক চৌধুরী, রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান নাজেম উদ্দিন, মো. শাহ্্ আলম চৌধুরী।এ ইউনিয়নের ভোটারসংখ্যা ১৪ হাজার ৬১৯। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৫৩৫। হোয়ানক ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা আবু তাহের সিকদার, আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান। ভোটারসংখ্যা ২৫ হাজার ৬১। নারী ভোটার ১২ হাজার ৪১৮। বড় মহেশখালী ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা মোহাম্মদ শহিদুল্লাহ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শরীফ। ভোটারসংখ্যা ২৩ হাজার ২৭, নারী ভোটার ১১ হাজার ২৮০। কুতুবজোম ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা কবির আহামদ সওদাগর, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও বিএনপির নেতা বোরহান উদ্দিন। ভোটারসংখ্যা ১৪ হাজার ৩৭৬। নারী ভোটার সাত হাজার ২০২। ছোট মহেশখালী ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান আবদু সমদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোহাম্মদ জহির ও আওয়ামী লীগ নেতা ঈমাম হোসেন চৌধুরী। ভোটারসংখ্যা ১২ হাজার ৫১৯। এর মধ্যে নারী ভোটার ছয় হাজার ১৮৩। এ উপজেলার আটটি ইউনিয়নের মোট ভোটারসংখ্যা এক লাখ ৪৬ হাজার ৯৩৯।