কক্সবাজারের পাঁচ শিল্পীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার বরেণ্য পাঁচ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। ১০ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন যাত্রায় নেপালচন্দ্র ভট্টাচার্য, যন্ত্রসংগীতে আমান উল্লাহ, গানে বুলবুল আকতার, নাটকে আশীষ কুমার বড়ুয়া ও নৃত্যে মনিকা বড়ুয়া।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মোশতাক আহমদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা আয়াছ মাহমুদ, সম্মাননা আয়োজক কমিটির আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী প্রমুখ।
শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বলেন, জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যাচাই-বাছাই করে এই পাঁচ গুণী শিল্পীকে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। পিছিয়ে থাকা কক্সবাজারের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে প্রথম বারের মত এই সম্মাননা জানানো হলো।