কক্সবাজারের মরিচ্যায় ল্যাঙ্গুয়েজ সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টারের (সিএলসি) মরিচ্যা শাখা ১৯ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে বিনা মূল্যে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ নিতে পারবে।

এ উপলক্ষে ওই দিন দুপুরে মরিচ্যা উচ্চবিদ্যালয়ে সিএলসি মরিচ্যা শাখার প্রশিক্ষক সুলতান মাহমুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএলসি কক্সবাজারের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

উপস্থিত ছিলেন সিএলসির উপদেষ্টা সেলিম বাদশা, ওরাল কক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সহসভাপতি নোমান হেলালী, সিএলসির সহসভাপতি মোয়াজ্জেম হোসাইন, সাধারণ সম্পাদক আফলাতুল কায়সার, সদস্য শামীম আকতার প্রমুখ।