কক্সবাজারের ১১ মন্দিরে অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার ১১টি মঠ-মন্দির ও দরিদ্র ব্যক্তিদের অনুদান দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট। ১১টি মঠ-মন্দিরে ৯৭ হাজার ও চারজন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ২৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। শহরের কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে ১৩ মে বিকেলে অনুদানের চেক প্রদান করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার প্রতিনিধি দীপ্তি শর্মা। অনুদানপ্রাপ্ত মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা চেক গ্রহণ করেন। মন্দিরগুলো হচ্ছে ঈদগাঁও মা মগদেশ্বরী মন্দির, রামু মদনামোহন মন্দির, মৃতপল্লী গীতা মন্দির, কুতুবদিয়া মগদেশ্বরী মন্দির, কৃষ্ণমন্দির, উত্তর কৈয়ারবিল মগদেশ্বরী সেবা আশ্রম, মহেশখালী অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম, চকরিয়া কৃষ্ণমন্দির, রুদ্রপল্লী কালীমন্দির, কুতুবদিয়া কৈবত্য মহাশ্মশান ও মেরংলোয়া হিন্দু শ্মশান।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার