কচ্ছপগতির মোবাইল ইন্টারনেটের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচ্ছপগতির ইন্টারনেট নিয়ে এই খবর পড়ে উত্তেজিত হবেন না! উত্তেজনা শরীরের জন্য ভালো নয়। ধীরগতির ইন্টারনেট আপনার জীবনে আশীর্বাদ। কীভাবে? প্রমাণ দেখাচ্ছেন শাহাদাত হোসেন

খবর: মোবাইল ফোনের ইন্টারনেটের গতিতে বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। অর্থাৎ মোবাইল ইন্টারনেট গতিতে পিছিয়ে থাকা দেশগুলোর একটি হলো বাংলাদেশ।

(সূত্র: প্রথম আলো, ১৬ আগস্ট ২০১৭)

l ধীরগতির ইন্টারনেটের কারণে কিছু একটা ডাউনলোড দিয়ে ঘুমানো যায় নিশ্চিন্তে।

l কচ্ছপগতির ইন্টারনেট মোবাইল ফোন ব্যবহারকারীদের ধৈর্যশীল হতে শেখায়।

l মোবাইল ফোনের পর্দায় বারবার ‘লোডিং’ শব্দটা দেখে বিরক্ত হয়ে অনলাইন ছেড়ে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে।

l ইউটিউবে ভিডিও স্ট্রিমিং হওয়ার মাঝে নুডুলস রান্না করে খাওয়া যায়। কিছুটা সময় দেওয়া যায় বাস্তবের বন্ধুবান্ধবদের।

l কচ্ছপগতির মোবাইল ইন্টারনেটের সৌজন্যে বারান্দায়, বাড়ির ছাদে কিংবা বাসার বাইরে সতেজ বাতাস উপভোগ করার সুযোগ তৈরি হয়। কারণ, এ ধরনের খোলামেলা বা ফাঁকা জায়গায় ইন্টারনেটের গতি কিছুটা দ্রুত হয়।