কচ্ছপের জন্য ভালোবাসা
সম্প্রতি ফেসবুকে ভীষণভাবে আলোচিত হয়েছে একটি কচ্ছপ উদ্ধারের ঘটনা। এক বয়স্ক নারী একটি কচ্ছপের মাথায় হাত বুলিয়ে বিদায় জানাচ্ছেন, এমন ছবির পেছনের কাহিনি খঁুজে পেয়েছি আমরা। উঠে এসেছে মানুষের মমতার এক অসাধারণ গল্প।

পরম মমতায় একটি কচ্ছপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এক বৃদ্ধা। এমন একটি ছবি ভীষণ সাড়া ফেলেছিল ফেসবুকে। ছবির ক্যাপশন থেকে পরিষ্কারভাবে খুব বেশি কিছু জানা গেল না। খোঁজ করতে করতে আমরা পেলাম একটা নাম—মো. মাকসুদুর রহমান। তিনি বেডসের (বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি) প্রধান নির্বাহী। মাকসুদুর বললেন, ‘বাতাগুর বাস্কা একধরনের বিরল প্রজাতির কচ্ছপ। এতটাই বিরল যে বন প্রাণী বিশেষজ্ঞরা একসময় মনে করেছিলেন, এই প্রজাতির কচ্ছপ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎই আমরা খবর পেলাম, বাংলাদেশের খুলনায় এই প্রজাতির একটা কচ্ছপ আছে। সেই অঞ্চলের এক বৃদ্ধা ১৬ বছর ধরে এই কচ্ছপটি লালন-পালন করছেন।’

মাকসুদুর রহমানের কাছেই জানা গেল, খুলনার কিছু অঞ্চলে অনেক বাড়িতেই কচ্ছপ দেখা যায়। তবে সেখানকার কিছু মানুষ মূলত কচ্ছপ লালন-পালন করতে নয়, খেতে ভালোবাসে। ১৬ বছর একটা কচ্ছপ লালন-পালনের ঘটনা সত্যিই বিরল। ‘কচ্ছপটার যেন কোনো ক্ষতি হয়ে না যায়, সেই উদ্দেশ্যেই আমরা মূলত এটিকে উদ্ধার করি। এখন কচ্ছপটা আছে গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্কে। আশা করা হচ্ছে, আগামী বছরের মধ্যে এটি ডিম দেবে। এখন প্রজনন-প্রক্রিয়া চলছে।’
কচ্ছপের খবর তো পাওয়া গেল। কিন্তু যিনি ১৬ বছর ধরে এর যত্ন নিয়েছেন, তিনি কেমন আছেন? খবর নিতে আমাদের খুলনা প্রতিনিধি রওনা হলেন দাকোপ উপজেলার চুনকুড়ি গ্রামে।
আরও পড়ুন: