কঠিন চীবর দান উৎসব কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগামী এক মাস অর্থাৎ কার্তিকী পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো বৌদ্ধ বিহারে চলবে কঠিন চীবর দান উৎসব। বৌদ্ধ ধর্মীয় শাস্ত্রমতে, পৃথিবীতে যত রকম দান আছে তার মধ্যে কঠিন চীবর দান অন্যতম। অন্যান্য দানের কাজ বছরের যেকোনো সময় করা গেলেও কঠিন চীবর দান অনুষ্ঠান করতে হয় এই এক মাসের মধ্যে। বৌদ্ধ যুগের সময় থেকে প্রায় দুই হাজার ৫৫ বছর ধরে বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই এক মাস মহাসমারোহে কঠিন চীবর দান উৎসবের আয়োজন করে থাকে।