কঠিন সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
l আগে মানুষ ফলমূল, শাকসবজি খেত প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য। আর এখন খায় ফরমালিনের ক্ষতিকারক প্রভাবের সঙ্গে শরীরটা খাপ খাইয়ে নেওয়ার জন্য।
l সহপাঠীদের কলম ধার দেওয়া টিউব থেকে টুথপেস্ট বের করার মতো।
l শিশুরা তাদের মায়েদের এত ভালোবাসে যে তারা সারা দিন মায়ের আঁচল ধরে ঝুলতে থাকে। অথচ সন্ধ্যায় মা যখন পড়াতে বসান, তখন ওই মা-ই তাদের কাছে সবচেয়ে বিরক্তিকর মানুষ হয়ে দাঁড়ান।
l কোনো অমনোযোগী ছাত্রের রাতে ভালো ঘুম না হলে একজন বুদ্ধিমান চিকিৎসক তাকে বেশি বেশি পাঠ্যপুস্তক পড়ার পরামর্শ দিতে পারেন।