কঠোর পরিশ্রমই সফলতার পথ দেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে নগরের খুলশী এলাকায় ‘খুলশী টাউন সেন্টার কনকর্ড’-এর উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক
ফিতা কেটে নগরের খুলশী এলাকায় ‘খুলশী টাউন সেন্টার কনকর্ড’-এর উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে কেবল নিজের ভাগ্যোন্নয়ন নয়, সমাজের জন্যও কাজ করা যায়। এর জন্য দরকার সততা ও আন্তরিকতা। প্রয়োজন কঠোর পরিশ্রম। কার্যত কঠোর পরিশ্রমই সফলতার পথ দেখায়।
৬ জানুয়ারি নগরের খুলশী এলাকায় কনকর্ড গ্রুপের ‘খুলশী টাউন সেন্টার কনকর্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শতাধিক অ্যাপার্টমেন্টের পাশাপাশি ২৬০টি দোকান এবং ফুডকোর্ট নিয়ে গড়ে তোলা হয়েছে এই শপিংমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনকর্ড গ্রুপের পরিচালক (সমন্বয়) শাহ কামাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মোহাম্মদ আনওয়ারুল হক, প্রকৌশলী শওকত আলী ও খুরশীদ জাহান।
স্বাগত বক্তব্য দেন কাজী ইমরান এফ রহমান। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন নেসার আহমেদ। উপস্থিত ছিলেন হারুন রশিদ হাজারী, মোহাম্মদ রফিকুল ইসলাম, তানভীর রহমান, জহির উদ্দিন, সৈয়দ শিহাব উল আলম, তারেক হাসান, সোহেলা মাহমুদ, আবু ওবায়দা, ফয়সল ইসলাম, আহমেদ আলী খান প্রমুখ। বিজ্ঞপ্তি।