কণ্ঠনীড়ের আবৃত্তি কর্মশালার ক্লাস শুরু ১৪ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ভর্তি শুরু হয়েছে। ১৪ অক্টোবর থেকে সংগঠনের জিইসির নিজস্ব কার্যালয়ে ক্লাস শুরু হবে। মাসব্যাপী এ কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, বাচনভঙ্গি, স্বরের প্রয়োগকৌশল, আবৃত্তি নির্মাণশৈলী, উপস্থাপনা, সংবাদপাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন আবৃত্তিশিল্পী, নাট্যব্যক্তিত্ব, কবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। নিবন্ধন করা যাবে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে। বিস্তারিত জানা যাবে মুঠোফোন (০১৭১১৫৮৬১১২) নম্বরে। বিজ্ঞপ্তি।