কণ্ঠস্বর বদলে যাওয়া মানতে পারছিলাম না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদ সৌরভ
মাহমুদ সৌরভ

হঠাৎ করেই আমার কণ্ঠস্বর বদলে গেল৷ এটা আমি মানতে পারছিলাম না৷ তাই কথা বলা কমিয়ে দিয়েছিলাম৷ খুব কষ্ট হতো তখন৷ আবার আগের বছরগুলোর তুলনায় হঠাৎ করেই আমি লম্বা হয়ে গেছি৷ অনেকে বলে, ‘এত বড় ছেলে মাত্র ক্লাস নাইনে পড়ে!’ আমার এসব কথা শুনতে খুব খারাপ লাগে৷ এখন দেখি, বন্ধুদের মধ্যেও এমন অনেক পরিবর্তন৷ তাই বুঝে গেছি, এটা একটা স্বাভাবিক ঘটনা৷ আমি বড় হচ্ছি।
জোর করে কিছু চাপিয়ে দিলে আমার রাগ হয়৷ বাড়িতে বসে হয়তো সন্ধ্যায় নাশতা খেতে খেতে টেলিভিশনে খেলা দেখছি৷ বড় কেউ এসে বলবেন, ‘পড়তে বসো৷’ আমি তো পড়তে বসবই৷ কিন্তু খেলা দেখে পড়তে বসলে পড়ায় তো বিঘ্ন ঘটে না৷
বাড়ির কারও সঙ্গে অনেক বিষয় খোলামেলা কথা বলতে পারি না৷ ভয় পাই৷ যদি তারা ভুল বুঝে আমাকে বকা দেয়!

মাহমুদ সৌরভ
নবম শ্রেণি, ধানমন্ডি গভ. বয়েজ স্কুল, ঢাকা