কত রকম ডিজিটালসেবা
সরকারি-বেসরকারি বিভিন্ন রকম ডিজিটালসেবা দেখা যাচ্ছে। ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ পুরস্কার পেয়েছে এমনই ৩১টি ডিজিটাল উদ্যোগ। ৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে এ পুরস্কার। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো সরাসরি মনোনীত হবে ওয়ার্ল্ড সামিট পুরস্কারের জন্য। পুরস্কারপ্রাপ্ত কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরা হলো এখানে। লিখেছেন মোছাব্বের হোসেন।এ প্রতিযোগিতার আয়োজক ছিল ডিনেট।সহযোগী ছিলবিজ্ঞান এবংতথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, এটুআই কর্মসূচি, প্রথম আলো, দি ডেইলি স্টার।মোবাইলে কৃষিসেবাসঠিক তথ্যের অভাবে কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। এ বিষটি মাথায় রেখেই কৃষকদের বিভিন্ন কৃষিতথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিতথ্য সার্ভিসের পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘এ সেবার ক্ষেত্রে আমরা বিভিন্ন পর্যায়ের কৃষকদের দলনেতা, সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন মানুষকে নানা ধরনের তথ্য এসএমএসের মাধ্যমে পাঠাতে পারি। এভাবে একসঙ্গে এক লাখ ২০ হাজার মোবাইল ফোনে এ সেবার তথ্য পাঠানো যায়।’ কোনো একটি নির্দিষ্ট এলাকার ফসলের রোগবালাই বা সমস্যার সমাধানের তথ্যও এর মাধ্যমে পাঠানো যায়।মোবাইল ফোনে মানি অর্ডারখুব অল্প সময়ে দেশের যেকোনো স্থানে বসেই টাকা দেওয়া-নেওয়া করার ব্যবস্থা শুরু হয়েছে। এটি সম্ভব হয়েছে মানি অর্ডারেই, বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে। প্রতিটি জেলা, উপজেলা, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও নির্দিষ্ট কিছু ডাকঘরে শুধু মোবাইল ফোনের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কম্পিউটার ও মোবাইল ফোনে ইলেকট্রনিক মোবাইল মানি অর্ডার (ইএমও) নামের একটি সফটওয়্যার যুক্ত আছে। এ সফটওয়্যার মূলত সব কার্যক্রমের ব্যবস্থাপনা করে থাকে। অনলাইনে পড়াশোনাস্কুলে কিংবা বাসায় কেমন পড়াশোনা করছে আপনার সন্তান? সে খবর এখন জানতে পারবেন সহজেই। চ্যাম্পস ২১ (www.champs21.com) ওয়েব পোর্টালে অনলাইনে বসে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কী কারণে ভুল হয়েছে, আর সঠিক উত্তরটিই বা কী, তা ব্যাখ্যাসহ পাওয়া যাবে। শিক্ষার্থীদের ফলাফল মা-বাবাকেও ই-মেইলের মাধ্যমে জানানো হবে। স্কুলের পড়ার বাইরে শিক্ষার্থীদের জন্য মজার মজার গল্প, কমিকস, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানসহ এখানে রয়েছে মজার মজার গল্পের ই-বই।বিপ্লবীদের জানা-অজানাবিপ্লবীদের নানা তথ্য অনেকেই খুঁজে থাকেন। তাঁদের নানা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অনেককে অনুপ্রাণিত করে। কিন্তু সঠিক বইপত্রের অভাবে তাঁদের সম্পর্কে জানা কঠিন হয়ে যায়। মানুষকে বিপ্লবীদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে বিপ্লবীদের কথা (www.biplobiderkotha.com) ওয়েবসাইট। এখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত বিপ্লবী ক্ষুদিরাম, প্রীতিলতা, মাস্টার দা সূর্যসেন, মুকুল সেনসহ অনেক বিপ্লবীর জীবনী, সংগ্রামের ইতিহাস, রাষ্ট্রদর্শন, তাঁদের লেখাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে। হালদা নদীর যত তথ্যবাংলাদেশের হালদা নদী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য। এই নদীতে রুইজাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা যায়, যা একটি চমকপ্রদ ঘটনা। এ নদীকে ঘিরে তৈরি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। এ নদীতে কী কী মাছ রয়েছে, কীভাবে মাছ সংগ্রহ করা হয়, মাছ ধারার জন্য কোন ধরনের জাল ব্যবহার করা হয়—নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে www.haldariver.org ওয়েবসাইটে। হালদা নদীর ওপর বিভিন্ন প্রতিবেদন, গবেষণার তথ্য, ছবি ও সর্বশেষ তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে।ওয়েবে বাজারসদাইবাসায় বসে অনলাইনে ফরমাশ দিন, বাসায় চলে আসবে বাজার। এ সুবিধা পাওয়া যাচ্ছে আমার দেশ আমার গ্রাম ওয়েবসাইটে (www.amardesheshop.com)। এখানে বিভিন্ন বই, কম্পিউটার, ফলমূল, মাছ, শাকসবজি, হাতে তৈরি বিভিন্ন পণ্যসহ আরও অনেক কিছুর অর্ডার দেওয়া যাবে। ঘরে বসেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাজারটি। অনলাইনেই টাকা সদাইপাতির দাম পরিশোধকরা যায়। আপাতত আমাদের দেশের ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন।ত্রিমাত্রিক গেমআমাদের দেশই নির্মিত হয়েছে কম্পিউটারে খেলার ত্রিমাত্রিক গেম। কাজী ইরফান নামের এক তরুণ ‘র্যাবিটস ফিউরি’ নামের এই ত্রিমাত্রিক গেমটি তৈরি করেছেন।আমাদের দেশের সামর্থ্য সারা বিশ্বে জানিয়ে দিতেই এ উদ্যোগের কথা জানালেন কাজী ইরফান। গেমটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই গেমটি বিনা মূল্যে ডাউনলোড করে খেলা যাবে। এই গেম ও র্যাবিটস ফিউরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.reactivearts.wordpress.com ঠিকানার ওয়েবসাইটে।বান্দরবানের মানুষের দুর্ভোগ কমলপার্বত্য এলাকা বান্দরবান। যোগাযোগব্যবস্থাও ভালো নয় তেমন। জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ মানুষের ভোগান্তি কমিয়েছে ইন্টারনেটের মাধ্যমে। জেলার রেকর্ড রুমের ই-মেইলের ([email protected]) মাধ্যমে জমিজমাসংক্রান্ত বিভিন্ন কাগজ তোলার ব্যবস্থা করেছে। কোনো ব্যক্তি তাঁর চাহিদা অনুযায়ী জেলার ওয়েবসাইটে রেকর্ড রুম থেকে নকল পাওয়ার আবেদন ফরম নামিয়ে ফরম পূরণ করে ওপরের ই-মেইলে পাঠিয়ে দিলে খুব অল্প সময়ে তাঁকে ই-মেইলের মাধ্যমে কাগজপ্রাপ্তির তারিখ জানিয়ে দেওয়া হয়, যা আগে তিন-চার মাসেও সম্ভব হতো না।গণিতের পাঠশালাগণিত নিয়ে অনেকের ভীতি রয়েছে। কিন্তু মজার মজার খেলার মাধ্যমে গণিত সমাধান করলে এই ভীতি কেটে যাবে। গণিতের পাঠশালা নামের একটি ওয়েবসাইটে (www.gonitpathshala.org) গণিতকে উপস্থাপন করা হয়েছে খেলার মাধ্যমে। গণিতের জাদু, কৌতুক, মজার মজার সমস্যা, সংখ্যার কারুকাজ ও মজার খেলার সঙ্গে পরিচিত হওয়া যাবে এখানে। এ ছাড়া বিভিন্ন গণিতবিদের জীবনী, গণিতের ইতিহাস, বিভিন্ন বই-পুস্তকের খোঁজ পাওয়া যাবে এতে।দূরে বসেই স্বাস্থ্যসেবাপ্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ, যাদের শহরে চিকিৎসা নিতে আসার মতো সামর্থ্য বা অবস্থা নেই বা জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন, তাদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চালু করেছে টেলিমেডিসিন-ব্যবস্থা।এই নেটওয়ার্কে প্রত্যন্ত গ্রামে বসেই শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। এমআইএসের পরিচালক আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশের আটটি হাসপাতালে এই বিশেষ চিকিৎসাপদ্ধতি চালু করা হয়েছে। উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও সম্মেলনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক প্রত্যন্ত গ্রামের একজন রোগীর ব্যবস্থাপত্র দিতে পারেন। সামহোয়্যার ইন ব্লগসারা বিশ্বের বাংলা ভাষায় লেখা ব্লগগুলোর মধ্যে সামহোয়্যার ইন ব্লগ (www.somewhereinblog.net) একটি জনপ্রিয় নাম। ২০০৫ সালে শুরু হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা বেড়েছে অনেক গুণ। ৭৫ হাজারেরও বেশি ব্লগার রয়েছে এই ব্লগসাইটে। মুক্তচিন্তার এই ব্লগসাইটে বাংলা ভাষাভাষীরা গল্প, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন এখানে। মতের স্বপক্ষে ও বিপক্ষে নিজের মন্তব্য করা যায় এ সাইটে। সহজে ওয়েবসাইট তৈরিএখন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে তৈরি হচ্ছে ওয়েবসাইট। অনেকেই ঠিকমতো ওয়েবসাইট তৈরির উপায় জানেন না। সহজে ওয়েবসাইট তৈরির উপায় ও কৌশল নিয়ে তৈরি হয়েছে একটি সাইট। অ্যাপরেইন নামের এ ওয়েবসাইটে (www.apprain.com) গিয়ে সহজেই ওয়েবসাইট তৈরি করা যাবে। এখানে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করেন, তাঁদের জন্যও সাইটটি অনেক সহায়ক।সড়ক ও জনপথ বিভাগ ব্যবস্থাপনাদেশের বিভিন্ন জেলায় সড়ক ও জনপথ বিভাগের কার্যক্রম সহজ করেছে ‘সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম অব আরএইচডি’ প্রকল্প। এর মাধ্যমে বিভিন্ন জেলায় সড়ক ও জনপথ বিভাগের নানা অর্থের বরাদ্দ, খরচের পরিমাণ, কাজের মূল্যায়ন, পরিকল্পনা প্রণয়নসহ নানা কাজ লিপিবদ্ধ করা হয়। নীতিনির্ধারকেরা এটি দেখে একদিকে যেমন সহজেই নানা ধরনের কার্যক্রম শুরু করতে পারেন, তেমনি কাজের গতিবিধিও নজরে রাখতে পারেন। এতে বিভিন্ন টেন্ডারের বিজ্ঞপ্তি, নোটিশসহ বিভিন্ন কার্যক্রমের আগাম ও পরবর্তী তথ্য দেখা যায়।