কথক থিয়েটারের করোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথক থিয়েটার প্রযোজিত করোটি নাটকের ৫০তম প্রদর্শনী হয়ে গেল ২৩ জানুয়ারি শিল্পকলা একাডেমী মিলনায়তনে। কথক থিয়েটারের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক শোভনময় ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মঞ্চায়ন। করোটি মূলত প্রহসনধর্মী নাটক। এ নাটকে বিভিন্ন চরিত্র ও সংলাপের মাধ্যমে শ্রেণী সংগ্রামকেই তুলে ধরা হয়েছে। সুখময় বেনিয়া, ফকির মজনু শাহ, কৃষক সম্প্রদায়, দারোগা উদ্ভাচার্য—এসব চরিত্রের মাধ্যমে শোষক ও শোষিতের চিরকালীন দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির রচয়িতা অমল রায়। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন শোভনময় ভট্টাচার্য। অভিনয় করেছেন উত্তম কুমার বিশ্বাস, মুহাম্মদ শাহ আলম, লিটন রায় চৌধুরী, শিবলু চৌধুরী, নিলয় মুহাম্মদ, সৈকত নাথ, ফারজানা সুলতানা, প্রতীক বিশ্বাস, সময়িতা ভট্টাচার্য। নেপথ্যে ছিলেন জয়প্রকাশ চৌধুরী, সুশান্ত কুমার সেন, পলাশ ভট্টাচার্য প্রমুখ। নাটক নিয়ে কথা হয় রাহাত কবীরের সঙ্গে তিনি বলেন, ‘করোটি একটি পুঁজিবাদবিরোধী নাটক। এই অপশক্তির বিরুদ্ধে এটি অতি সাধারণ প্রতিবাদের ভাষা। প্রয়াত শোভনময় ভট্টাচার্যের কাজের নিপুণতার সঠিক মূল্যায়নের উৎকৃষ্ট উদাহরণ করোটি নাটকটি।’