কথক নাট্য সম্প্রদায়ের নাট্য উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথক নাট্য সম্প্রদায়ের ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ২২ এপ্রিল থেকে ‘নাট্য চতুষ্টয়’ শিরোনামে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে। ‘নাটক হোক জীবনে সত্য প্রকাশের ভাষা’ এই প্রতিপাদ্য নিয়ে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। উৎসব উদ্বোধন করবেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশিদ। চার দিনের উৎসবের প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় টিআইসির মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা সাতটায় মূল মঞ্চে নাটক প্রদর্শিত হবে। উৎসবের প্রথম দিন ২২ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায়, ২৩ এপ্রিল মলিয়রের অতিসাধারণ চিকিৎসক, ২৪ এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড় ও ২৫ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি মঞ্চস্থ হবে।
টিকিট প্রতিদিন শোর আগে কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।