প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথক নাট্য সম্প্রদায়ের নাট্যচর্চার ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ত্রয়ী নাট্যসম্ভার শুরু হবে ১৪ মার্চ থেকে। তিন দিনব্যাপী এ আয়োজনে কথকের তিনটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, বঙ্কিম চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড় ও মলিয়রের অতি সাধারণ চিকিৎসক মঞ্চস্থ হবে।
নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার ও বিক্রম চৌধুরী। এ ছাড়া মুক্তমঞ্চে প্রতিদিন পথনাটক, মূকাভিনয়, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।