কথা কম কার্ড বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েলিটি শোর বিচারকেরা প্রতিযোগীদের পারফরম্যান্সের ওপর মন্তব্য করতে গিয়ে যেসব কথা বলেন, সেগুলো দর্শকদের প্রায় মুখস্থ হয়ে গেছে। এ ছাড়া তাঁদের কথাগুলো একঘেয়েমির দোষে দুষ্টও বটে। তাই তাঁরা মুখে কিছু না বলে যদি প্রতিটি পারফরম্যান্সের পর কার্ড দেখিয়ে দেন, তাহলে বোধ হয় ভালো হয়। এ ছাড়া রিয়েলিটি শোতে শুধু ইয়েস কার্ডের ব্যবহার থাকবে কেন! অন্যান্য কার্ডেরও ব্যবহার থাক। তবে কোন রঙের কার্ড কোন বক্তব্য বহন করবে, সেটাই জানাচ্ছেন ইকবাল খন্দকারনীল কার্ডতোমার পারফরম্যান্স দেখে আমি মনে খুবই বেদনা পেলাম। এ জন্য নীল কার্ড। জানো তো, বেদনার রং নীল।আকাশি কার্ডতুমি এতটাই হাই স্কেলে গেয়েছ, মনে হচ্ছে, তোমার গান আকাশে গিয়ে ঠেকেছে।বেগুনি কার্ডতোমার গান অনেকটা গুণহীন। কিছুক্ষণ ভালোই লেগেছে, পরে আর ভালো লাগল না। সে জন্যই বেগুনি কার্ড। জানোই তো বেগুন নাকি গুণহীন।লাল কার্ডতোমার পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, তুমি যদি গান-বাজনা চালিয়ে যাও, তাহলে মিউজিক ইন্ডাস্ট্রিতে লাল বাতি জ্বলবে।হলুদ কার্ডতোমার গান শুনে কেন যেন চোখে সরষে ফুল দেখছি। তুমি তো জানো, সরষে ফুলের রং হলুদ। কমলা কার্ডতুমি সিলেটের আঞ্চলিক গানটা খুবই ভালো গেয়েছ। আর আমার জানামতে সিলেটে কমলা খুবই ভালো হয়।সবুজ কার্ডতুমি গান গাইতে গিয়ে সুর-তাল-লয়ের যে অবস্থা করেছ, তাতে মনে হচ্ছে গান-বাজনা ছেড়ে ঘোড়ার ঘাস কাটলেই তুমি ভালো করবে। উল্লেখ্য, ঘোড়ারা সবুজ রঙের ঘাস বেশি পছন্দ করে।কালো কার্ডতোমার গানের সুর শুনে মনে হয় কালা হয়ে গেলাম। আর আমার এলাকায় ‘কালো’কে কিন্তু ‘কালা’ বলা হয়।খয়েরি কার্ডসত্যি কথা বলতে কি, তোমার গান আমার কাছে খয়েরের মতোই তিতা লাগল। সাদা কার্ডগানে আরেকটু কারুকাজ থাকা বাঞ্ছনীয়। তোমার গান একেবারেই ‘সাদা’মাটা মনে হলো।