কথা বলা গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন বেশ ছোট। ঈদুল আজহার কথা। বাড়িতে গরু আনা হলো। খুব আশা ছিল আমাদের গরু লাল রঙের হবে। হলোও তা–ই। গরুটা দেখে নাওয়া–খাওয়া ভুলে গেলাম। সারা দিন গরুর কাছে থাকতাম। হাজার ডাকলেও গরুর কাছ থেকে সরতাম না! একদিন বড় ভাই বললেন, ‘জানিস, আমাদের গরু কিন্তু কথা বলে! আবার রাতে গানও গায়।’ শুনেই শরীরে কাঁটা দিয়ে উঠল। বলে কী এই সব! ভয়ে গুটিসুটি মেরে বালিশে মুখ লুকালাম!
তার পরের ঘটনা সংক্ষিপ্ত, সেবার আমাকে আর গরুর ধারেকাছেও দেখা যায়নি। এত দিন পর কথাটা মনে পড়লে হাসি পায়। তবে এটুকু বিশ্বাস অন্তত আছে যে এখন গরু গান গাইলেও অবাক হব না!
সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ