
বাইরে এমন হরতাল-ভাঙচুর, কীভাবে এলি এর মধ্যে!
জান নিয়ে পালিয়ে এসেছি, আব্বা!
এইটা কে?
আমার জান...মানে তোমার বউমা! ওর বাবা অন্য ছেলের সঙ্গে...
আরে রনজু, কত দিন পর দেখা! তোমাকে তো নানান সময় এটা-ওটা বলেছি, কিন্তু এর সবই আসলে শেখানোর জন্য। সেসব মনে রাখোনি তো আবার?
কী যে বলেন, স্যার! আপনার কথা আমি নতুন অফিসের সবাইকে বলি।
ব্যাটা টাকলুর বুদ্ধি ছিল ওর চুলের সমান।
লোকটাকে আসলে চিড়িয়াখানায় রাইখা দেওয়ার মতো।
ওরে দেখলে হিটলারও শরমে সুইসাইড করত।
সন্ত্রাসী বাইট্টা বজলু ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালানোর সময় এই অসমসাহসী তরুণ তার ওপর ঝাঁপিয়ে পড়েন...।
ইয়ে...আসলে এটা তো আমার মানবিক দায়িত্ব ছিল।
কোন উল্লুক যে গলির মুখে কলার খোসা ফালায়া রাখছিল। পিছলায়া পড়লাম তো পড়লাম একেবারে ভয়াবহ সন্ত্রাসীর ওপর! কপাল জোরে বাঁচছি।
গতবারই বললাম প্রতিদিন অনেক হাঁটতে। এভাবে চললে ওজন কমবে?
ডাক্তার সাহেব, আমি তো সকাল-বিকেল মিলিয়ে মোট ৫ কিলোমিটার হাঁটি!
উফ্! দোকানটা হোম ডেলিভারি দিলে প্রতিদিন ৫ বার এই আধা কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসতে হতো না।