কথোপকথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
: মেয়র সাহেব মেয়র সাহেব বাসায় ঢুকছে পানি!
: অন্য কথা বলো এখন, এসব আমি জানি।
: রান্নাবান্না বন্ধ এখন উপোস ছেলেমেয়ে!
: বর্ষাকালে কী আর করবেন, বাঁচুন চিড়া খেয়ে।
: গলাসমান পানি ঠেলে অফিস ক্যামনে করি?
: ক্যামনে আবার! অফিস যাবেন ডিঙি নৌকা চড়ি।
: ছেলেমেয়ে কেমন করে যাবে স্কুল-কলেজ?
: বাসায় গিয়ে পড়ান ওদের, বাড়বে অনেক নলেজ।
: আপনার বাসায় আসতে গিয়ে ভেসে গেছে জুতো!
: পানি নামলে খুঁজে দেখুন, আর না করে ছুতো।
জাহেদুল ইসলাম