কথোপকথন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্টু বলছে তানিয়াকে, ‘তোমার পা ব্যথা করে না?’তানিয়া: কেন?মন্টু: কারণ তুমি সারা দিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!ডাক্তার: আপনার ওজন কমাতে হবে। আপনার প্রিয় খাবার কী?রোগী: আলু।ডাক্তার: আলুর বদলে আপেল খান।রোগী: কিন্তু আপেল তো আলুর চেয়ে বড়!ক্লাসে বেশ কিছু জাতের মুরগির ছবি দেখিয়ে শিক্ষক বললেন, ‘পল্টু, তোমার কোন ধরনের মুরগি পছন্দ?’পল্টু: ঝলসানো মুরগি স্যার!মা: মলি, আস্তে কথা বলো! চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছ কেন? দেখো না রনি কেমন চুপচাপ খেলছে?মলি: এটা আমাদের খেলারই অংশ মা। খেলায় রনি আব্বু সেজেছে, যে কি না দেরি করে অফিস থেকে ফিরেছে। আর আমি তুমি সেজেছি!একদিন রতনের ওপর খুব খেপে গেলেন ক্লাসের শিক্ষক। হাতের স্কেলটা রতনের দিকে ইঙ্গিত করে বললেন, ‘এই স্কেলের এক প্রান্তে একটা গর্দভ দাঁড়িয়ে আছে।’রতন বললো, ‘কোন প্রান্তে স্যার?’তন্ময়: তোর ছোট ভাইটা এখন কী করছে?রাফি: কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।তন্ময়: কেন?রাফি: কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে...দরজা ভেঙে!স্বামী: জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো! আমার কিছু বন্ধু বাড়ি আসছে।স্ত্রী: কেন? তোমার বন্ধুরা কি সেসব চুরি করবে?স্বামী: না। নিজেদের জিনিস চিনে ফেলবে!মজনু গেছে পাত্রী দেখতে।পাত্রীর বাবা: ব্যাটা, তুমি মদ খাও নাকি?মজনু: না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে! সংগ্রহ: মো. সাইফুল্লাহ