কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
রাউজানের কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৬ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার চট্টগ্রাম উত্তর-এর উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী।
বক্তব্য দেন এস এম ইউসুফ, মো. ইসমাঈল শাহ্, এস এম শাহাবুদ্দিন, সুজিত ভট্টাচার্য্য, সাধন ভট্টাচার্য্য, আবুল মনসুর চৌধুরী, সজল কুমার দত্ত, সুরঞ্জন ভট্টাচার্য্য, মো. মোবারক শাহ্ চৌধুরী, মো. সাইফুদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ আলী, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবু মোহাম্মদ চৌধুরী, এস এম হান্নান উদ্দিন, কাজী আনিসুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। বিজ্ঞপ্তি।