কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের কদলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সম্মেলন ১২ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বিশ্বজিত ভট্টাচার্যকে সভাপতি ও মো. ফরহাদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১০-১২ সালের জন্য ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি মো. সেলিম উদ্দিন, সহসভাপতি মো. আরমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন শাহ, সহসাধারণ সম্পাদক মো. আজগর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজিবুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল হারুন প্রমুখ। বিজ্ঞপ্তি।