কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী মঞ্জুর উল আমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শফিউল আজম। স্বগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলায়েত হোসেন, ডি কে দাশ, মিলন দাশগুপ্ত, অধীর বড়ুয়া প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থী প্রিমা ধর, সূতি বিশ্বাস, মেনো মজুমদার, রেহেনা আক্তার, আইরিন আক্তার, পূজা চক্রবর্তী ও বৃষ্টি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সুভাশীষ নাথ। বিজ্ঞপ্তি।