কনক আদিত্যর পছন্দ দুধভাত, ছেলের ধনেপাতা ভর্তা ও পিৎজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলের গান ব্যান্ডের শিল্পী কনক আদিত্য। তাঁর ছেলে ধিয়ান গিরি ঢাকার নালন্দা বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। আজ থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের গান ভালো লাগে?
কনক: যেকোনো স্থানীয় সংগীত বা শেকড়ের গান (রুট মিউজিক)।
ছেলে: একেক সময়ে একেক ধরনের গান।

২. প্রিয় সংগীতশিল্পী বা ব্যান্ড?
কনক: বিশেষভাবে বলা কঠিন। ভালো সংগীত ভালো লাগে।
ছেলে: বিশেষ কোনো ব্যান্ড বা সংগীতশিল্পী না। অনেকের গানই ভালো লাগে।

৩. প্রিয় খাবার?
কনক: দুধভাত।
ছেলে: ধনেপাতা ভর্তা ও পিৎজা।

৪. কোথায় বেড়াতে যেতে ইচ্ছা করে?
কনক: পাহাড়, সাগর কিংবা বনজঙ্গলে।
ছেলে: বাড়ির বাইরে যেকোনো জায়গায়।

৫. প্রিয় রং?
কনক: সবুজ।
ছেলে: কালো, ধূসর।

৬. প্রিয় বই?
কনক: প্রদোষে প্রাকৃতজন, কবি (তারাশঙ্কর), ভোল্গা থেকে গঙ্গা, গভীর নির্জন পথে।
ছেলে: কপোট্রনিক সুখ দুঃখ।

৭. কার লেখা পড়তে পছন্দ?
কনক: জীবনানন্দ দাশ।
ছেলে: সে রকম কেউ নেই।

৮. প্রিয় সিনেমা?
কনক: জীবন থেকে নেয়া।
ছেলে: লুসি।

৯. পরস্পরের কোন দিকটি পছন্দ, কোনটি অপছন্দ?
কনক: ধিয়ানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা দেখে ভালো লাগে। ও নিজের প্রতি যত্নশীল কম, এটা অপছন্দ।

ছেলে: বাবা বন্ধুভাবাপন্ন, এটা ভালো লাগে। অপছন্দ—কথায় কথায় বয়সের দোহাই দেয়।

১০. যা করতে ভালো লাগে?
কনক: নিজের ব্যবহারের জিনিস নিজে বানানো।
ছেলে: মিউজিক করা আর ঘুমানো।

সাক্ষাৎকার ও ছবি: খালেদ সরকার