সংগীতশিল্পী কনকচাঁপা। তাঁর মেয়ে ফারিয়া ইসলাম খান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বিকম পড়ছেন। আজ দুই প্রজন্মে মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক

১. কোথায় ঘুরতে ভালো লাগে?
কনকচাঁপা: পৃথিবীর অনেক দেশই ঘুরেছি। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে বগুড়া ও সিরাজগঞ্জ। সেখানকার মানুষের সারল্য আমাকে মুগ্ধ করে।
মেয়ে: দেশের মধ্যে কক্সবাজার দারুণ পছন্দ। আর বাইরে দুবাই অনেক বেশি ভালো লেগেছে। বারবার দুবাই যেতে মন চায়।
২. প্রিয় শিল্পী...
কনকচাঁপা: অনেকেরই গান শুনি। তবে হৈমন্তী শুক্লার গানই বেশি প্রিয়।
মেয়ে: সব ধরনের গানই আমি শুনি। মায়ের গান সবচেয়ে বেশি ভালো লাগে। এ ছাড়া পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতী মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, নোরা জোনসের গান।
৩. পছন্দের খাবার...
কনকচাঁপা: বাইরের খাবারের প্রতি খুব একটা আগ্রহ নেই। তবে মাছ খেতে ভালো লাগে।
মেয়ে: চকলেট। এটা ছাড়া থাকতেই পারি না।
৪. পছন্দের পোশাক...
কনকচাঁপা: সুতি শাড়ি। আমার কাছে সুতি শাড়ির আবেদনটাই অন্য রকম।
মেয়ে: আরামদায়ক যেকোনো পোশাক।
৫. আমার প্রিয় লেখক...
কনকচাঁপা: আমার প্রিয় লেখকেরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আহমদ ছফা, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
মেয়ে: হুমায়ূন আহমেদের যেকোনো লেখাই আমার ভালো লাগে। তিনি আমার একমাত্র পছন্দের লেখক। তা ছাড়া মায়ের লেখাও আমার ভালো লাগে।
৬. অবসরে যা করি...
কনকচাঁপা: ঘুমাতে খুব পছন্দ করি। ছবি আঁকি। লেখালেখি করি। বাগানের পরিচর্যা করি।
মেয়ে: পোশাকে নকশা করতে পছন্দ করি। ছবি আঁকার চেষ্টা করি। গান লেখারও চেষ্টা করি।
সাক্ষাৎকার: মনজুর কাদের