প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনকর্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট ও সিলন বিস্কিটস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডমে এখন থেকে পণ্যের প্রচার ও বিক্রি করার সুযোগ পাবে সিলন বিস্কিটস। কনকর্ড গ্রুপের পরিচালক শাহ কামালউদ্দিনের উপস্থিতিতে চুক্তিটি সই করেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার ও সিলন বিস্কিটসের কান্ট্রি ম্যানেজার সোমানাথান শ্রিধারান। বিজ্ঞপ্তি।