কনকর্ড ও এআইটির মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনকর্ড গ্রুপ ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কনসালটিংয়ের (এআইটি) মধ্যে চুক্তি সই অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এআইটির সিইও নাভিদ আনোয়ার ও কনকর্ডের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা।এআইটি ব্যাংকের একটি প্রতিষ্ঠান যার ভূকম্পন প্রতিরোধক নির্মাণে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্থাপনা নির্মাণে দুটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে। ‘আজকের জ্ঞান আগামীর ইতিহাস’ এ বিশ্বাস সামনে রেখে কনকর্ড স্থাপনাশিল্পে অনেকদূর এগিয়ে যেতে চায়। বিজ্ঞপ্তি।