কনকর্ড-ফয়’স লেক বৃত্তিদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের উদ্যোগে কনকর্ড-ফয়’স লেক বৃত্তিদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কাল শুক্রবার। এতে চট্টগ্রামের বাংলা মাধ্যমের ১০টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রতিটি বিদ্যালয়ের দুজন মেধাবীকে ২৫ হাজার ও দুজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ উপলক্ষে আজ বিকেল তিনটায় বৃত্তিদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফয়’স লেকের উন্মুক্ত মঞ্চে। এতে পুরস্কার দেবেন কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।