কনট্যাক্ট লেন্সের যত্ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চশমার পরিবর্তে নতুন প্রজন্মের অনেকে কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে বেশি আগ্রহী। এটি ব্যবহারে কর্নিয়ায় অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে, সংক্রমণের ঝুঁকি থাকে, চোখ শুষ্ক ও খসখসে এবং লাল হতে পারে; যদি আপনি সঠিক যত্ন না নেন।
প্রতি রাতে ঘুমানোর সময় লেন্স খুলে রাখতে হয়। যদিও ইদানীং রোজ খুলতে হয় না, এমন লেন্সও পাওয়া যাচ্ছে। লেন্স খোলার সময় ভালো করে আগে হাত ধুয়ে নিন ও শুকিয়ে নিন। তারপর লেন্সটি আলতো করে খুলে পরিষ্কারক দ্রবণের মধ্যে চুবিয়ে রাখুন। সকালে আবার ব্যবহার করার সময় লেন্সটিকে ঘষে পরিষ্কার করে তবে লাগাবেন। লেন্সে পানি লাগানো যাবে না। পরিষ্কারক দ্রবণ কিনতে পাওয়া যায়, পানি বা লবণ পানি দিয়ে হবে না। দ্রবণের মেয়াদ উত্তীর্ণের তারিখ লক্ষ রাখবেন।
তিন থেকে ছয় মাস পরপর লেন্স পরিবর্তন করা ভালো। কখনো চোখ লাল হলে, চুলকালে বা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: মায়ো ক্লিনিক