কনফিডেন্স সিমেন্ট ও ক্লিউইস্টন গ্রুপের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফিডেন্স সিমেন্ট ও ক্লিউইস্টন গ্রুপের মধ্যে ১৩ আগস্ট চুক্তি সই হয়েছে। কনফিডেন্স সিমেন্টের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তিতে সই করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া ও ক্লিউইনস্টন গ্রুপের নির্বাহী পরিচালক (প্রকল্প) আবু বকর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া, মহাব্যবস্থাপক জহির উদ্দিন আহমদ এবং ক্লিউইস্টন গ্রুপের পক্ষে প্রকল্প পরিচালক আবু বকর, প্রধান পরিচালন কর্মকর্তা মো. আলী চৌধুরী, নির্বাহী পরিচালক এন এইচ আকতারুজ্জামান ও মহাব্যবস্থাপক অসীম চক্রবর্তী। এ চুক্তির মাধ্যমে কিউইস্টন গ্রুপের প্রকল্প চেইন হোটেল এবং কক্সবাজারে প্রথম পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু নির্মাণে কনফিডেন্স সিমেন্ট ব্যবহূত হবে। বিজ্ঞপ্তি।